উন্নত জগৎ গঠন করার প্রত্যয়ে শপথ গ্রহণ

আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ইঞ্জিনিয়ার্স ডে

| শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১১:২৭ পূর্বাহ্ণ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উদযাপন উপলক্ষে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ৩ দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মনজারে খোরশেদ আলমের নেতৃত্বে ও কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী খান মো. আমিনুর রহমানের পরিচালনায় কেন্দ্রের প্রাঙ্গনে জাতীয় পতাকা ও আইইবি’র পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ এবং পায়রা ও বেলুন উড়িয়ে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে কেন্দ্রের ভাইস–চেয়ারম্যান (একা. এন্ড এইচআরডি) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন ও ভাইস– চেয়ারম্যান (এডমিন. প্রফেশ. এন্ড এসডব্লিউ)-ভারপ্রাপ্ত প্রকৌশলী মো. নুরুল আলম উপস্থিত ছিলেন। এরপর বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড নিয়ে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি লালখান বাজার মোড় থেকে শহীদ সাইফুদ্দিন খালেদ সড়ক দিয়ে কাজির দেউড়ী মোড় হয়ে পুনরায় কেন্দ্রে ফিরে আসে। এরপর আইইবি চট্টগ্রাম কেন্দ্র প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এসময় নেতৃবৃন্দ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে দেশে অতি বৃষ্টি ও অনাবৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পেয়েছে বলে উল্লেখ করেন। তারা বিভিন্ন ফলজ ও ওষুধি বৃক্ষরোপন করে সবুজ বাংলাদেশ বিনির্মানের আহ্বান জানান। বৃক্ষরোপন কর্মসূচিতে সহায়তা প্রদান করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লি.। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংশোধিত শ্রম আইন বিষয়ে দক্ষতা বাড়াতে বিজিএমইএ’র প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধশোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় মালিক-শ্রমিক সু-সম্পর্ক জরুরি