এসএসসি পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিক পর্যায়ে অধ্যয়নরত থেকে শুরু করে স্নাতক শিক্ষার্থীদের আত্মবিকাশ, জীবনদক্ষতা ও মূল্যবোধ গঠনের লক্ষ্যে ৫ দিনব্যাপী ‘জীবনশৈলী’ কর্মশালার আয়োজন করেছে ফুলকি। আগামী ২০, ২৭ জুন ও ৪ জুলাই, শনিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এবং ২২ ও ২৯ জুন সোমবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ফুলকির নন্দনকাননস্থ কার্যালয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হবে। কর্মশালায় শিক্ষার্থীদের জন্য বড় হয়ে ওঠার দর্শন, সত্য–সুন্দরের চর্চা, আত্ম–আবিষ্কার, মূল্যবোধ, জীবনবোধ, অনুশীলন, ব্যক্তিত্ব বিকাশ এবং সমসাময়িক জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলার বিষয় নিয়ে আলোচনা ও অংশগ্রহণমূলক কার্যক্রম পরিচালিত হবে। ফুলকি ট্রাস্টি বোর্ডের সভাপতি কবি ও সাংবাদিক আবুল মোমেন কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে বলেন, জীবনের গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা তরুণদের কেবল পাঠ্যজ্ঞান নয়, নিজেকে জানা, মানবিক মূল্যবোধ গড়ে তোলা এবং বাস্তব জীবনের জন্য প্রস্তুত হওয়াও জরুরি। ‘জীবনশৈলী’ কর্মশালা সেই প্রস্তুতিরই একটি প্রয়াস। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন আবুল মোমেন, কবি ও সাংবাদিক ওমর কায়সার, আরিফুজ্জামান চৌধুরী, উমা ভট্টচার্য, কামরুন নাহার আঁখি। আগামী ১৮ জুন পর্যন্ত ফুলকি দপ্তরে যোগাযোগ করে বা অনলাইনে নিবন্ধন করা যাবে। প্রেস বিজ্ঞপ্তি।











