হজরত শাহ সুফি আমানত খানের (রহ.) বার্ষিক ওরশ আগামী ১৮ মে সোমবার অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফ ও ফাউন্ডেশনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাহজাদা সৈয়দ মো.হাবিব উল্লাহ খান মারুফ শাহ। সভায় ওরশ শরীফ যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সাথে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। ওরশ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন মো. শেখ সাইমন, আতাউল গনি রকি, সিফাত মোজাম্মেল, অনি, শামসুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













