পটিয়ায় যুবলীগ নেতাসহ পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৫ মে, ২০২৬ at ১০:৩৪ পূর্বাহ্ণ

পটিয়ায় থানা পুলিশের পৃথক অভিযানে যুবলীগ নেতাসহ পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার খরনা ইউনিয়নের উত্তর খরনা ওয়াহিদুর পাড়ার মৃত রমিজ আহম্মদের পুত্র ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মাইমুন প্রকাশ মাইমুনুল ইসলাম (৩৩), বড়লিয়া ইউনিয়নের পূর্ব বাড়ৈকারার মো. হারুনের পুত্র মোহাম্মদ ফরহাদ ও পৌরসভার দক্ষিণ গোবিন্দারখিলের বশির আহাম্মদের পুত্র মোহাম্মদ নাসির উদ্দিন। পুলিশ জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যুবলীগ নেতা মো. মাইমুনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। একই সময়ে পুলিশের পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত মোহাম্মদ ফরহাদ ও সিআর পরোয়ানাভুক্ত মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট মামলায় বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ীতে জেলে পরিবারকে ভিজিএফ চাল বিতরণ
পরবর্তী নিবন্ধশাহ সুফি আমানত খানের (রহ.) বার্ষিক ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা