শাহ আমানত থেকে উত্তর জেলা ছাত্রলীগ নেতা পারভেজ আটক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ৯:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ–সভাপতি পারভেজ তালুকদার দেশত্যাগের সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দরে দায়িত্বরত ইমিগ্রেশন পুলিশ। পারভেজ তালুকদার সৌদি আরবের জেদ্দায় যাওয়ার চেষ্টা করছিলেন বলেও পুলিশ জানিয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের প্রধান মোহাম্মদ আবদুল আউয়ালের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ–সভাপতি পারভেজ তালুকদার বিমানবন্দরে অবস্থান করছিলেন। এ সময় ইমিগ্রেশন পুলিশের একটি দল তাকে চিনে ফেলে এবং আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

পূর্ববর্তী নিবন্ধএইচএসসির স্থগিত পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে, সূচি প্রকাশ
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার বিরুদ্ধে আরও দুইটি হত্যা মামলা