দুঃখ সুখে বটের ছায়া,
বৃষ্টি রোদে শীতল মায়া
বাবা।
পাহাড় সম বোঝা কাঁধে
করেন লড়াই শুরু প্রাতে
বাবা।
ঝঞ্জা প্রলয় আসুক যত
সামলে রাখেন অবিরত
বাবা।
একজীবনে স্বপ্ন সুখে
থাকেন যিনি হাসি মুখে
বাবা।
বাবা মানে দিন প্রতিদিন
লড়াই করেন যিনি
আমার বাবা সবার বাবা
শক্তি সাহস তিনি।









