গত কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামে লোডশেডিং মারাত্মক আকার ধারণ করেছে। দিনে ৬–৮ বার কারেন্ট যায়। আবার আসার কোনো ঠিক–ঠিকানা নেই। গরমে রাতের ঘুম হারাম হয়ে গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। পরীক্ষার সময় তারা পড়তে পারছে না। হাসপাতালের রোগী, ছোট শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছে। দোকান–কলকারখানার উৎপাদন বন্ধ। ব্যবসায়ীরা লাখ লাখ টাকা লোকসান দিচ্ছে।
আমরা জানি, বিদ্যুৎ উৎপাদনে কিছু সংকট আছে। কিন্তু নগরবাসীকে অন্তত একটি রুটিন দিয়ে জানানো হোক কখন কারেন্ট যাবে। তাহলে মানুষ প্রস্তুতি নিতে পারবে। বদ্যুৎ বিভাগের কাছে বিনীত অনুরোধ, অবিলম্বে লোডশেডিং কমিয়ে আনার ব্যবস্থা করুন। চট্টগ্রামের মানুষ শান্তি চায়, আলো চায়।
আবদুল হাননান কাজল
চট্টগ্রাম।











