লিজেন্ড ফাউন্ডেশনের ৬ষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং বৃক্ষ চারা বিতরণ অনুষ্ঠান গতকাল বিকালে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কাইয়ুম চৌধুরী আকাশের সভাপতিত্বে এবং সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন লিজেন্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়্যারম্যান সাজ্জাদ হোসাইন। প্রধান অতিথি ছিলেন পশ্চিম পটিয়া শাপলা কুঁড়ির আসরের সভাপতি মো. আয়েছ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আব্বাস হোসেন রনি, আবুল হাশেম। প্রেস বিজ্ঞপ্তি।













