জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জজকোর্ট শাখার উদ্যোগে গতকাল কোর্ট বিল্ডিংস্থ হিলটপ রেস্টুরেন্টে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক এডভোকেট মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ আবদুল মান্নানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডভোকেট মোহাম্মদ আবছার উদ্দিন হেলাল, এডভোকেট ইউসুফ আলম মাসুদ, এডভোকেট মোহাম্মদ শফিউল হক চৌধুরী সেলিম, এডভোকেট হাসান মাহমুদ চৌধুরী, এডভোকেট মো. কাশেম কামাল, এডভোকেট আ.ন.ম. কামরুল হাসনাত চৌধুরী, এডভোকেট নাছির, এডভোকেট আনোয়ার হোসেন, উদ্দীন আহমদ খান রনি, এডভোকেট মুহাম্মদ আবদুল আজিজ, এডভোকেট আশরাফুল হক আনসারী, এডভোকেট মুরশিদ আলম, এডভোকেট শওকত আউয়াল চৌধুরী, এডভোকেট কাজী মফিজুর রহমান, এডভোকেট তৌহিদ হোসেন সিকদার, এডভোকেট মাশকুরা বেগম মেরি, এডভোকেট লোকমান শাহ, এডভোকেট সাইফুল আবেদীন, এডভোকেট মারুফুল হক চৌধুরী, এডভোকেট মোহাম্মদ সাইফুদ্দিন মাহমুদ, এডভোকেট উম্মে সালমা মিকা, এডভোকেট পারভিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক কর্মকাণ্ড ও গণমুখী কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমান ফাউন্ডেশনকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করতে হবে। সাধারণ মানুষের মাঝে জাতীয়তাবাদের চেতনাকে ফাউন্ডেশনের মাধ্যমে পৌঁছে দিতে হবে। আগামী দিনে গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার আদায় ও সর্বোপরি ১০ দফা দাবি আদায়ের চূড়ান্ত আন্দোলনে অত্র ফাউন্ডেশন দৃশ্যমান ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।














