জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কাউন্সিলের সদস্য হিসেবে আবারও নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আগামী ২০২৪ সালের জুলাই থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত বাংলাদেশ এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে সংস্থাটির সদস্যের দায়িত্ব পালন করবে। বর্তমানেও কাউন্সিলের সদস্য বাংলাদেশ। এর আগে ২০২১ সালে তিন বছরের জন্য (২০২২ সালের জুলাই থেকে) এ দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হয় বাংলাদেশ। গতকাল শুক্রবার ইতালির রোমে এফএও এর সদর দফতরে ৪৩তম সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ সদস্য হিসেবে আবারও নির্বাচিত হয় বলে জানিয়েছে। আগের দিন শুরু হওয়া এ সম্মেলনে ১৯৪ সদস্য রাষ্ট্র অংশ নেয়। খবর বিডিনিউজের।













