রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির ২য় সভা অনুষ্ঠিত

সেপ্টেম্বরে চট্টগ্রামে রিহ্যাব ফেয়ার; রিজিওনাল কমিটির সভায় সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৭:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামে আগামী ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর চার দিনব্যাপী ‘রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার ২০২৬’ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নগরীর হোটেল রেডিসন ব্লু-তে এই মেলা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেলে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে কমিটির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিতীয় সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোরশেদুল হাসান।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর রিহ্যাব সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আবাসন খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দ। চট্টগ্রামে আবাসন ব্যবসাকে আরও গতিশীল করতে এবং গ্রাহকদের কাছে নির্ভরযোগ্যতা বাড়াতে আগামী সেপ্টেম্বর মাসে জাঁকজমকপূর্ণভাবে মেলা আয়োজনের বিষয়ে সবাই একমত পোষণ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন রিহ্যাব পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ জনালা সারিস্ত বিনতে নুর, কো-চেয়ারম্যান-২ জনাব এ এস এম আবদুল গাফফার মিয়াজী।

এছাড়াও কমিটির সদস্য ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, জনাব হৃষিকেশ চৌধুরী, জনাব সৈয়দ ইরফানুল আলম, জনাব নূর মোহাম্মদ, জনাব এস এম শহিদুল্লাহ এবং জনাব আশিষ রায় চৌধুরী সভায় অংশ নেন। আবাসন খাতের উন্নয়ন ও সাধারণ মানুষের জন্য পরিকল্পিত আবাসন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সভাটি সমাপ্ত হয়।

পূর্ববর্তী নিবন্ধপার্কভিউ হসপিটালে আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উদযাপন