রদবদল
রদবদলে কেউ বা খুশি
কেউ বা হতভম্ব,
কেউ বা উড়ায় বিজয় নিশান
ভাঙলো কারো দম্ভ।
কেউ পেয়ে যায় চলার চাকা
দু’চোখ কারো বন্ধ,
পাল্টে যাওয়ার হিসেব–নিকেশ
বাড়ছে নানা দ্বন্দ্ব।
চোখ রাখলেই দেখতে পাবো
নানা রকম দৃশ্য
কেউ ধনী হয় রাতারাতি
কেউ হয়ে যায় নিঃস্ব।
| সোমবার , ১০ আগস্ট, ২০২৬ at ১১:২৬ পূর্বাহ্ণ
