রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:২৯ পূর্বাহ্ণ

ভয়

কেউ করে ভয় গরমকে আর

কেউ করে ভয় ঠান্ডাকে

কারো কারো ভয় বুলেট–বোমায়

কেউ করে ভয় ডাণ্ডাকে।

কেউ করে ভয় বাঘকে আবার

কেউ করে ঠিক সাপকে

দুধ কলাতেও পোষ মানে ওরা?

ছাড়ে না কখনো বাপকে।

বাড়ছে কিন্তু হিংস্রতা দেশে

লেশ নেই তার থামারও

তাই অনেকের মানুষকে ভয়

মানুষকে ভয় আমারও।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর রেইনবো নেশনের রোল মডেল হবে চট্টগ্রাম শহর
পরবর্তী নিবন্ধশিল্পী প্রফেসর সবিহ্‌ উল আলম ও চট্টগ্রাম কলেজের পুরানো ফটক