রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১৫ জুন, ২০২৬ at ১১:০৩ পূর্বাহ্ণ

ঘাড়ের ওপর ষাঁড়ের গুঁতো

পাল্টাপাল্টি তর্ক চলে

পাল্টাপাল্টি বক্তিতা

এসব কারো মিষ্টি লাগে

কারো লাগে টকতিতা।

.

তাই তাই তাই

যা দেখবেন যা শুনবেন

বলার কিছু নাই?

হয়তো আছে বলার মতো

অনেক অনেক কথা

তবুও চাই বাইরেঘরে

দীর্ঘ নীরবতা!

.

ঘাড়ের ওপর ষাঁড়ের গুঁতো

আতঙ্কে আজ লেজেও

ভয় থেকে নেই রেহাই এখন

সুফী সাধক সেজেও।

পূর্ববর্তী নিবন্ধজোয়ার ছাড়া নদী যেমন মৃত তেমনি সংস্কৃতি ছাড়া মানুষও মৃত
পরবর্তী নিবন্ধ‘চিরদিনের গান’ সুরের আলোয় অন্ধকার কাটার গল্প