রাশেদ রউফ-এর অন্ত্যমিল | সোমবার , ১৭ এপ্রিল, ২০২৩ at ৬:৪২ পূর্বাহ্ণ তেল খেয়ে কেউ কেউ দৌড় দেয় কেউ কেউ হেঁটে যায় কাজে–কামে শ্রমে ঘামে কারো দিন কেটে যায়। রাত দিন কাজ করে কেউ শুধু খেটে যায় তার ফল বায়ু জল অন্যের পেটে যায়। কিছু লোক আছে দেশে কাসুন্দি ঘেঁটে যায় তেল খেয়ে কারো পেট অসময়ে ফেটে যায়।