রাঙ্গুনিয়ায় শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৮ নভেম্বর, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় হত্যা মামলাসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীরকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের সাহেবনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার শরাফত আলীর ছেলে। তার বিরুদ্ধে ৫টি হত্যা মামলা, অস্ত্র, ডাকাতি, পুলিশের উপর হামলা এবং একটি মাদক মামলার সাজা পরোয়ানা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
জানা যায়, গ্রেপ্তার জাহাঙ্গীর এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ১৯৯১ সালে ইসমাঈল হত্যা এবং একইবছরে গফুর হত্যা, ১৯৯৮ সালে বাবুল হত্যা, ২০০৩ সালে ফরিদ হত্যা এবং সর্বশেষ ২০১৫ সালে জিল্লু ভান্ডারী হত্যা মামলার আসামি সে। এছাড়া ২০১২ সালে রাজানগরের রাণীরহাটে পুলিশের উপর হামলা, ২০০৪ সালে অস্ত্রসহ আটকের ঘটনায় মামলা এবং একই বছরে ইসলামপুরের নুরুছ সালাম হাজির ঘর ডাকাতির ঘটনায় মামলা রয়েছে তার বিরুদ্ধে। একটি মাদক মামলায় ৫ বছরের সাজা পরোয়ানাও রয়েছে তার। এসব মামলায় তার পরোয়ানা থাকার পরেও সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করায় স্বস্তি প্রকাশ করেছন এলাকাবাসী।
রাঙ্গুনিয়া থানার এসআই মো. রবিউল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র, ডাকাতি ও মাদক মামলায় পরোয়ানা রয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধইডিইউতে দুদিনের ইঞ্জিনিয়ারিং ডে শুরু আজ
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য ও পুষ্টি সেবা কার্যক্রম বিষয়ক কর্মশালা