রাঙ্গুনিয়ায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে শান্তি শোভাযাত্রা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৯ মে, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

দেশের সুখশান্তি ও সমৃদ্ধি কামনা করে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ মে সকালে রাঙ্গুনিয়া উপজেলা বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে বিভিন্ন বিহারের অধ্যক্ষ ও দায়কদায়িকাদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শান্তি শোভাযাত্রাটি রাঙ্গুনিয়া পৌরসভার হরিণগেট সংলগ্ন কেন্দ্রীয় সৈয়দবাড়ি ধর্মচক্র বৌদ্ধ বিহার প্রাঙ্গণ থেকে শুরু করে কাপ্তাই সড়কের থানাসদর, রোয়াজারহাট, ঘাটচেক ও ইছাখালীসহ প্রায় চার কিলোমিটার সড়ক ও উপজেলা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় সুসজ্জিত পরিবহন এবং রঙবেরঙের বৌদ্ধ পতাকা, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে হাজারো পুণ্যার্থী বৌদ্ধ ধর্মাবলম্বী নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতি ও উদযাপন পরিষদের সভাপতি ধর্মসেন মহাস্থবির। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান। অনুষ্ঠানের উদ্বোধন করেন উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নন্দশ্রী স্থবির।

উদযাপন পরিষদের অর্থ সম্পাদক সুজীত তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী ও জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলু বড়ুয়া, অ্যাডভোকেট জয় বড়ুয়া, উত্তম বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া সেতু, শিক্ষক অরুণ বড়ুয়া, সমর বড়ুয়া, সুব্রত বড়ুয়া, তরুণ বড়ুয়া।

সভায় আরও উপস্থিত ছিলেন মনিলাল তালুকদার, সুদত্ত বড়ুয়া, দীপানন্দ মহাস্থবির, সত্যনান্দ স্থবির, উত্তমানন্দ স্থবির, . প্রিয়ানন্দ স্থবির, অতুলানন্দ স্থবির, উত্তম বড়ুয়া, সোহেল তালুকদার, নয়ন বড়ুয়া, রূপক তালুকদার সাকু, দোলন বড়ুয়া প্রমুখ।

বক্তারা বলেন, বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র হলো ‘অহিংসা পরম ধর্ম’। বর্তমান বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বুদ্ধের দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। আলোচনা সভা শেষে বিশ্বশান্তি ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঅভিযোজন বনাম আত্মবিসর্জন-নারীর এক অদৃশ্য লড়াই
পরবর্তী নিবন্ধউখিয়ায় র‌্যাবের অভিযানে আড়াই লাখ ইয়াবা উদ্ধার