রাঙামাটিতে প্রাইম মিনিস্টার্স ফুটবল ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা

কাপ্তাই প্রতিনিধি | রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলার ১০ উপজেলায় প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল, নতুন কুঁড়ি স্পোর্টস, ৫৫তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন উপলক্ষে রাঙামাটিতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেনের সভাপতিত্বে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় কাপ্তাই, কাউখালী, রাজস্থলী, বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল, নানিয়ারচর, বাঘাইছড়ি ও লংগদু উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকও সভায় উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেন বলেন অচিরেই রাঙামাটি জেলার ১০ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল এবং নতুন কুঁড়ি স্পোর্টসসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে। এই ক্রীড়া আয়োজনে কোন প্রকার ত্রুটি বিচ্যুতি যাতে না থাকে সে জন্য রাঙামাটি জেলা প্রশাসকের নির্দেশনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দক্ষিণ নোয়াগাঁও প্রিমিয়ার ফুটবলে অলস্টার একাদশ চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধআশিয়ান কাপে খেলবে বাংলাদেশ