রাউজান স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আলোচনা সভা

| বুধবার , ১৭ জুলাই, ২০২৪ at ৭:৩৫ পূর্বাহ্ণ

রাউজান আর.আর.এ.সি ইনস্টিটিউশন প্রাক্তন ছাত্র–ছাত্রী পরিষদের আলোচনা সভা গতকাল জিইসি মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনের সভাপতি আবু বকর ছিদ্দিকী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.স.ম ইয়াছিন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ–সভাপতি মোহাম্মদ ইয়াকুব চৌধুরী হেলাল, সেকান্দর চৌধুরী, মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন চৌধুরী, সিরাজুল মোস্তফা রুমি, মোহাম্মদ আবু জাফর চৌধুরী, যুগ্নসম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার ও জনসংযোগ সম্পাদক মোহাম্মদ শহিদুল আলম, সহ–অর্থসম্পাদক লুৎফুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল আলম চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অনুরাজ দাশ গুপ্ত, আমানত উল্লাহ চৌধুরী, মোহাম্মদ গোলাম কিবরিয়া চৌধুরী, মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী, কে.বি.এম মঈনুদ্দিন খান, মনজুরুল ইসলাম, নজরুল ইসলাম চৌধুরী, ইমরানুল হক সোহেল। সভায় আগামী ডিসেম্বরে মিলন মেলা, অভিষেক অনুষ্ঠান ও আজীবন সদস্য বৃদ্ধি করার লক্ষ্যে সদস্য পক্ষ বাস্তবায়ন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া পৌরসভার ৪৯ কোটি টাকার বাজেট ঘোষণা
পরবর্তী নিবন্ধমতিউর পরিবারের আরও জমি ক্রোক, ১৯ কোম্পানির শেয়ার অবরুদ্ধ