রাউজানের পাঁচখাইন মহিউল উলুম এতিমখানায় পোশাক সামগ্রী বিতরণ

| সোমবার , ২৫ মে, ২০২৬ at ৯:২৪ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার পাঁচখাইন মহিউল উলুম এতিমখানা ও হেফজখানার ছাত্রদের মাঝে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। এতিমখানার সভাপতি অধ্যাপক হাকীম মাওলানা জামাল উদ্দিন হেজাযীর সভাপতিত্বে গত ২৩ মে এতিমখানা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আল হেজাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন আল হেজাজ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হাফেজ লিয়াকত আলী চৌধুরী। উপস্থিত ছিলেন আল হেজাজ ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ হাফেজ মুহাম্মদ আনোয়ার হোসেন (আনু), মহিউল উলুম এতিমখানা ও হেফজখানার তত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ রিদুয়ান, সহ সম্পাদক মোহাম্মদ আনোয়ার, নির্বাহী সদস্য আব্দুস সালাম ও মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম কুতুবী। প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ বলেনপিতৃমাতৃহীন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের লালনপালন ও দেখাশুনা করা সর্বোত্তম কাজ। তিনি এতিমদের লালনপালনকারী আল্লাহর রাসুল (সাঃ) এর সাথে বেহেশতে অবস্থান করবেন বলে উল্লেখ করেন। তিনি এলাকার বিত্তবানদের এতিমদের কল্যাণে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান। পরে সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদুরের দুরবিনে
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ – এর অন্ত্যমিল