জাতির লজ্জা
চারদিকে আজ কষ্ট ভীষণ
চারদিকে হাহাকার
‘লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে
যাত্রীরা হুঁশিয়ার ‘।
এতো নিপীড়ন – সহিংসতা ও
এতো এতো ধর্ষণ
দাঁড়ানো যায় না, ভাবাও যায় না
বিষিয়ে উঠেছে মন।
এসব কারণে আমার মেয়েরা
শংকিত আর ভীত
ক্ষমা করো মাগো এই অপরাধে
পুরো জাতি লজ্জিত।












