রাউজানের চাঁদ শাহ ওরশ ১৬ ফ্রেব্রুয়ারি

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৪ পূর্বাহ্ণ

রাউজান উপজেলার কদলপুরের হযরত চাঁদ শাহ (রা🙂 এর ১৯৭ তম বার্ষিক ওরশ নির্বাচনের কারণে ১৩ ফেব্রুয়ারির পরিবর্তে ওরশ ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গত ৩০ জানুয়ারি চাঁদ শাহ মঞ্জিলে সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রস্তুতি সভায় জানানো হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা বিবেচনা করে প্রশাসনের অনুরোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দরবারের সাজ্জাদাশীন শাহজাদা সৈয়দ মোক্তার শাহ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোক্তার শাহ খেদমত কমিটির কর্মকর্তা কামাল উদ্দিন। সভায় বক্তব্য দেন, শাহজাদা দিদারুল আলম শাহ, মাকছুদুল আলম শাহ, ফরহাদ উদ্দীন চৌধুরী, মোহাম্মদ আলী, ইঞ্জিনিয়ার আবুল হাসেম চৌধুরী, বক্তেয়ার উদ্দিন চৌধুরী, জামসেদ চৌধুরী, আবু জাফর মাস্টার, মো. হারুন, মো. ফারুক, মোহাম্মদ এরশাদ, মোহাম্মদ তারেক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবেলুচিস্তান : তিন দিনে ১৭৭ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে পাকিস্তান বাহিনী
পরবর্তী নিবন্ধপেকুয়ায় লাকড়ির স্তূপে মিলল বন্দুক-কিরিচ