রক্তদান দিবসে সন্ধানী চমেক ইউনিটের বর্ণাঢ্য র‌্যালি

| বুধবার , ৩ নভেম্বর, ২০২১ at ১১:১৯ পূর্বাহ্ণ

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গতকাল মঙ্গলবার জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ইউনিট। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘রক্তে রক্তে বন্ধন হোক ; রক্তে লাগুক ঢেউ, আমার চোখে দেখবে ধরা, নতুন করে কেউ’। দিবসটি উপলক্ষে গতকাল সকালে শহরের সিভিল সার্জন কার্যালয়ে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে সন্ধানী চমেক ইউনিট।
র‌্যালিতে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়। অতিথিদের মধ্যে র‌্যালিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপপরিচালক) ডা. সেখ ফজলে রাব্বি, জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী, ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. এএফএম জাহিদুল ইসলাম সহ সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে সন্ধানী চমেক ইউনিটের উপদেষ্টা ডা. এইউএম সলিমুল্লাহ, সভাপতি মোহাম্মদ রোমানুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক তাসনোভা হাসান, সহসাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার, সাদিয়া ইসলাম আসিফা সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান করেন ৬৩ প্রজন্মের শিক্ষার্থী ইমন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচসিকের অভিযানে ৭০ দোকান উচ্ছেদ ফার্নিচার জব্দ
পরবর্তী নিবন্ধদুদিনে ৭শ ২২ যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা আদায়