যুদ্ধের কারণে দিনে ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহ কমেছে

| বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের সরবরাহে যে বিঘ্ন ঘটেছে, এপ্রিল মাসে তা মার্চের তুলনায় দ্বিগুণ হতে পারে। এর প্রভাব শিগগিরই ইউরোপেও পড়বে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) প্রধান ফাতিহ বিরোল এ তথ্য জানিয়েছেন। খবর বাংলানিউজের।নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান নিকোলাই ট্যাঙ্গেনের সঙ্গে এক পডকাস্টে তিনি বলেন, এখন পর্যন্ত যুদ্ধের কারণে প্রতিদিন প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল তেলের সরবরাহ কমে গেছে। পাশাপাশি আঞ্চলিক পর্যায়ে প্রায় ৪০টি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান বলেন, বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জেট ফুয়েল ও ডিজেলের ঘাটতি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৪২.৫১ কোটি টাকা
পরবর্তী নিবন্ধক্রিমিয়ায় রাশিয়ার সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ২৯