ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৭

| শনিবার , ১৮ এপ্রিল, ২০২৬ at ১১:২৩ পূর্বাহ্ণ

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিইভ ও অন্য শহরগুলোতে চলতি বছরের সবচেয়ে মারাত্মক হামলা চালিয়েছে, এতে ১২ বছরের এক শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। গত বৃহস্পতিবার ভোররাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো এসব হামলায় আরও বহু মানুষ আহত হয়েছে, জানিয়েছেন কর্মকর্তারা। মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, রাজধানী কিইভে এক শিশুসহ চারজন নিহত হয়েছে। ভোররাতে বেশ নিচু দিয়ে উড়ে আসা একটি ড্রোন ১৮ তলা এক ভবনে আঘাত হানে। খবর বিডিনিউজের।

কর্মকর্তারা জানিয়েছেন, কিইভজুড়ে চালানো হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জরুরি বিভাগের চার কর্মী ও দু্‌ই পুলিশ কর্মকর্তাও আছেন। রয়টার্স জানিয়েছে, রাতে এসব হামলার পর কিইভের বিভিন্ন এলাকায় আগুন ধরে যায় ও ঘন কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে যায়। সকালে উদ্ধারকাজ চলার সময়ও চারদিকে পোড়া গন্ধ ছড়িয়ে ছিল।

দক্ষিণে কৃষ্ণসাগরীয় বন্দর নগরী ওদেসায় একই সময় চালানো হামলায় আটজন নিহত ও আরও ২৬ জন আহত হয়। এখানে একটি সুউচ্চ আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, জানিয়েছেন কর্মকর্তারা।

পূর্ববর্তী নিবন্ধমিয়ানমারে সাবেক প্রেসিডেন্টসহ ৪ হাজার বন্দি পেলেন ক্ষমা
পরবর্তী নিবন্ধঅপারেশন সিঁদুরের পর পাকিস্তানের সঙ্গে গোপন বৈঠক ভারতের