দক্ষিণ মধ্যম হালিশহর সাচি চৌধুরী পাড়ার নিবাসী কুয়েত প্রবাসী মোহাম্মদ শাহ আলম গতরাত ৮ টার সময় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। গতকাল সকাল ১১টায় সাচি চৌধুরী পাড়া জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি দুই পুত্র, দুই কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন।
শাহ আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হজরত শামশুল উলামা মৈলবী নাদের আলী শাহ রঃ এর উরশ কমিটির মোতওয়াল্লি এমডি মহসিন মুরাদ এবং শওকত আকবর, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












