মুন্সীপাড়ায় মাদকবিরোধী মানববন্ধন

| শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:৫৮ পূর্বাহ্ণ

নগরীর হালিশহর থানাধীন ঈদগাহ মুন্সীপাড়ায় মাদকের বিস্তার ভয়াবহ রুপ নেওয়ায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মাদকবিরোধী মানববন্ধন করেছে মুন্সীপাড়া সচেতন এলাকাবাসী। হালিশহর থানা যুবদল নেতা আশফাকুর রহমান তামজিদের সঞ্চালনায় ও হালিশহর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর থানা বিএনপি নেতা ও মুন্সীপাড়া সমাজ পরিচালনা আহবায়ক কমিটির সভাপতি হাজী মোহাম্মদ ওমর মিয়া।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি সাবেক শ্রম ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাবের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিপাড়া সমাজ পরিচালনা আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক হাজী বশির আহমেদ, বন্ধুঘর সংগঠনের সভাপতি ও মুন্সিপাড়া সমাজ পরিচালনা আহ্বায়ক কমিটির সদস্য আলতাফ হোসেন, বন্ধুঘর সংগঠনের সাধারণ সম্পাদক ও মুন্সীপাড়া সমাজ পরিচালনা আহবায়ক কমিটির সদস্য মো: মঈনুল ইসলাম, ৪৬নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহমান। আরও বক্তব্য রাখেন বেগম খালেদা জিয়া পরিষদের চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহবায়ক মো: ফিরোজ, ৪৬নং সাংগঠনিক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: ফারুক, ২৫নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল নেতা মো: ইকবাল, হালিশহর থানা ছাত্রদল নেতা ইলিয়াস সজীব, ডবলমুরিং থানা ছাত্রদলের ১নং সিনিয়র সদস্য রাকিবুর রহমান তাওসিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি। এছাড়াও সচেতন এলাকাবাসীর ব্যানারে আয়োজকদের মধ্যে ছিল বিএনপি নেতা মোঃ মাহবুব আলম, হারুন, বাদশা, যুবদল নেতা আরজু, সাজ্জাদ, দিদারসহ আরও অনেকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজলিল টেক্সটাইল মিল গেটে শ্রমিক সমাবেশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের নতুন কমিটির অভিষেক