মুজতাবা খামেনি ৯০ শতাংশ শেষ : দাবি ট্রাম্পের

| বুধবার , ১৫ জুলাই, ২০২৬ at ১০:৫৯ পূর্বাহ্ণ

ইরানজুড়ে মার্কিন ও ইসরায়েলি হামলায় দেশটির সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে এবং শীর্ষ কমান্ডাররা নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিডিনিউজের।

একই সঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি ৯০ শতাংশ শেষ হয়ে গেছেন। গত সপ্তাহে তার বাবা ও সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজাতেও মুজতাবাকে অনুপস্থিত থাকতে দেখা গেছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তাদের কোনও নৌবাহিনী নেই, কোনও বিমানবাহিনী নেই, সব শেষ হয়ে গেছে। তাদের বিমান বিধ্বংসী ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। তাদের সব সেরা নেতাকে হত্যা করা হয়েছে।

ট্রাম্প আরও দাবি করেন, যুদ্ধে ইরানের সেরা নেতারা প্রাণ হারিয়েছেন। ১৯৮৯ সালে মারা যাওয়া ইরানি বিপ্লবী নেতা রুহুল্লা খোমেনির নাম ব্যবহার করে ট্রাম্প মূলত আলি খামেনিকেই ইঙ্গিত করে বলেন, তারা শেষ। খামেনি শেষ। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের প্রথম দিনেই আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর ট্রাম্প বলেন, তার ছেলেও ৯০ শতাংশ শেষ। বাবা আলি খামেনি নিহত হওয়ার ওই একই মার্কিনইসরায়েলি হামলায় মুজতাবা খামেনি আহত হয়েছিলেন বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধপৃথিবীর কোয়াসি-মুনের কাছে চীনা মহাকাশযান, পাঠাল প্রথম ছবি
পরবর্তী নিবন্ধফ্রান্সে ভয়াবহ দাবানল : নাশকতার আশঙ্কা মন্ত্রীর, গ্রেপ্তার ২