মীরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদের সভা

| বৃহস্পতিবার , ২ মার্চ, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

মীরসরাই এসোসিয়েশন–চট্টগ্রামের কার্যনির্বাহী পরিষদের সভা গত ২৮ ফেব্রুয়ারী হালিশহরস্থ মীরসরাই ভবনে নবনির্বাচিত সভাপতি কালু কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস. এম. আবুল হোসেনের উপস্থাপনায় সভায় সংবিধান অনুযায়ী উপদেষ্টা পরিষদ গঠন, সভাপতি ৩০ দিনের কর্মসূচি ঘোষণার পাশাপাশি কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাদের দায়িত্ব ভাগ করে দেন। এছাড়া আগামী ১০–১১ মার্চ কক্সবাজারে মিলনমেলা বিষয়ে ২ মার্চ রেজিষ্ট্রেশনের সময় নির্ধারিত হয়। সভা থেকে সকল সদস্যকে মিলন মেলায় অংশগ্রহনের অনুরোধ জানানো হয়।

এতে বক্তব্য রাখেন সিনিয়র সহ–সভাপতি এস এম মহিউদ্দিন,সহ–সভাপতি মো.ইউনুছ ভূইয়া,যুগ্ম সম্পাদক মো.ইসমেইল নিজামী সবুজ, তৌহিদ উদ দৌজা ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এ জেড এম সাইফুল ইসলাম টুটুল, মানিক রতন শর্মা, বেলায়েত হোসেন, মেহেদী হাসান চৌধুরী, নুরুল ইসলাম ইরান, তাওসিফ ইমরাজ শিহান, ছাবের আহমেদ নিজামী, মো.আইয়ুব আলী, এহছানুল আজিম লিটন, অ্যাড. এমরান উদ্দিন স্বপন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশনিবার চট্টগ্রামে থানায় থানায় পদযাত্রা কর্মসূচি সফল করুন
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে দুই দিনব্যাপী চা আবাদ বিষয়ক প্রশিক্ষণ শুরু