মা

এয়াকুব সৈয়দ | বুধবার , ২৪ জুন, ২০২৬ at ১০:৪১ পূর্বাহ্ণ

মায়ের মনটা কোমল মাটি

সবই করে ধারন

আদর সোহাগ শাসন করেন

মন্দ কাজে বারন।

মা যেন এক চলার পথে

বট বৃক্ষের ছায়া

আঁচল ভরা রাশি রাশি

মধুর স্নেহ মায়া।

সবুজ মাঠে ছড়িয়ে আছে

নানান রঙের ফুল

তাঁরই মাঝে মায়ের হাসি

চিনতে হয়না ভুল।

রিনিঝিনি কাঁকন বাঝে

উতলে উঠে মন

মা যে আমার সোনার খনি

সাত রাজারই ধন।

পূর্ববর্তী নিবন্ধগরমের ঠাঁট
পরবর্তী নিবন্ধছোট্ট পিঁপড়ার বড় শিক্ষা