চিটাগং ক্লাব লিমিটেডের একটি প্রতিনিধি দল গতকাল শনিবার মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। ক্লাবের ভাইস চেয়ারম্যান সৈয়দুল আনোয়ার ফরহাদের নেতৃত্বে প্রতিনিধি দলে জাবেদ ইসলাম নান্নু, ডা. ফাহিম হাসান রেজা, মহিউদ্দিন, জামান ও ক্লাবের সচিব কমান্ডার শাহনেওয়াজ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল হাসপাতালের অটিজম ও শিশু বিকাশ কেন্দ্র, ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার এবং শিশু আইসিইউ বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্লাব প্রতিনিধি দল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য ভাইস প্রেসিডেন্ট (ডোনার) ডা. কামরুন নাহার দস্তগীর, ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, ডা. এ কে এম ফজলুল হক, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, মোহাম্মদ সাগির, মো. হারুন ইউসুফ, প্রফেসর ডা. মো. আব্বাস উদ্দিন, ডা. মো. বেলায়েত হোসেন ঢালী, অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার বড়ুয়া, ডা. মো. নূরুল হক, প্রফেসর ডা. অলক নন্দী। প্রতিনিধি দল হাসপাতালের সার্বিক কার্যক্রমে বিশেষ করে অটিজম ও শিশু বিকাশ কেন্দ্রের বিশেষায়িত শিশুদের সমন্বিত চিকিৎসা সেবার ভূয়সী প্রশংসা করেন। প্রেস বিজ্ঞপ্তি।











