অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রেড ক্রিসেন্ট সোসাইটি

| রবিবার , ২১ জুন, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের দুর্ভোগ লাঘব ও পুনর্বাসনে সহায়তার অংশ হিসেবে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের সরদার পাড়ায় ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে মোট ৭ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জসিম উদ্দিন আহমদ এমপি। বিশেষ অতিথি ছিলেন জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারপার্সন মোহাম্মদ আছিফ চৌধুরী, চন্দনাইশ সমিতিচট্টগ্রামের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য রায়হানুল আনোয়ার রাহী, ইউনিট লেভেল অফিসার মো. জিয়াউল হক, সাইফুদ্দিন আহমেদ এবং যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকবৃন্দ।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের হাতে মোট ৭ লাখ টাকার আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা তাদের দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য রেড ক্রিসেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন আহমদ এমপি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট লাঘবে সমাজের সকল শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে। রেড ক্রিসেন্টের এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত।

পূর্ববর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল পরিদর্শনে চিটাগাং ক্লাব নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধআনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা