রোটারী ক্লাব চিটাগাং খুলশী ও ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের পক্ষ থেকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার জন্য বিভিন্ন ওষুধ, মেডিকেল যন্ত্রপাতি অনুদান হিসেবে প্রদান করা হয়। এ উপলক্ষে গতকাল রোববার হাসপাতালের কনফারেন্স রুমে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান। উপস্থিত ছিলেন কর কমিশনার রোটারিয়ান সামিনা ইসলাম, রোটারিয়ান জান মোহাম্মদ আবদুল্লাহ, রোটারিয়ান মাহফুজুল হক, রোটারিয়ান আসাদুল হক, রোটারিয়ার শামসুল আলম, রোটারিয়ান রোমানা সিরাজ ও রোটারিয়ান দিপংকর ঘোষ। ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেলের পক্ষ থেকে ক্লাব প্রেসিডেন্ট নাহিদ ফরমান উপস্থিত ছিলেন। হাসপাতালের পক্ষ থেকে কার্যনির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট আবদুল মান্নান রানা, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মো. জাহিদুল হাসান, অর্গানাইজিং সেক্রেটারী মোহাম্মদ সাগির, ডা. মো. নূরুল হক, প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, প্রফেসর ডা. দিদারুল আলম, মো. রফিকুল আলম, মোহাম্মদ মোশাররফ হোসাইন, অধ্যাপক ডা. গুলশান আরা বেগম, অধ্যাপক ডা. রানা চৌধুরী , অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা প্রমুখ। সভায় বক্তারা বলেন, এই মুহূর্তে সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়েছে। এ ব্যাপারে সারাদেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। আমরা যেহেতু মানবতার জন্য কাজ করি তাই এই মুহূর্তে হামে আক্তান্ত রোগীদের জন্য কিছু করার প্রয়োজন অনুভব করায় আমরা এখানে এসেছি। রোটারী ক্লাব অতীতেও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে ছিল ভবিষ্যতেও হাসপাতালের সাথে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করেন। কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন রোটারী ক্লাব চিটাগাং খুলশি ও ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইটিঙ্গেল কর্তৃপক্ষকে হামে আক্তান্ত রোগীদের সেবায় এগিয়ে আসার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এই প্রয়াস অব্যাহত থাকবে মর্মে আশা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












