লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া আখতরাবাদ (কুমিরাঘোনা) বায়তুশ শরফ আখতরুল উলুম দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী ও জব্বারিয়া হেফজখানার বিদায় শিক্ষার্থীদের দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী (মা.জি.আ) বলেন, মাদ্রাসা শিক্ষার্থীদের দ্বীনি ও আধুনিক শিক্ষা লাভ করে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক হিসেবে গড়ে ওঠতে হবে। তিনি বলেন, দাখিল পরীক্ষার্থীরা সততা, কঠোর পরিশ্রম ও আদর্শিক জীবনযাপনের মাধ্যমে সমাজ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং তাদের মেধা ও আদর্শিক জ্ঞান দিয়ে একটি আলোকিত ও উন্নত সমাজ গঠনে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারে। বায়তুশ শরফ আখতারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বড়হাতিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান এম ডি মোহাম্মদ জুনাইদ চৌধুরী, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ শহীদুল হক, মাওলানা মোহাম্মদ আহমদ হোসেন, মাওলানা মোহাম্মদ ইউসুফ আরমানী, এশাতুল উলুম ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুহাম্মদ হাফেজ মাহের শামস, মাওলানা মোহাম্মদ ইসমাইল, মাওলানা মোহাম্মদ নূরুল কবির, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী চমক, মাওলানা মোহাম্মদ মাহতাব, হাফেজ মাওলানা মোহাম্মদ একরামুল হক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।













