মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি–বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার বার্ষিক সভা ও কমিটি নবায়ন সভা ধীমান দাশের সভাপতিত্বে ও কৃষ্ণ বৈদ্যর সঞ্চালনায় গত ১৭ জুলাই আশ্রম মিলনায়তনে দুই পর্বে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি ছিলেন সূর্যগিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য্য, উপদেষ্টা পণ্ডিত তরুণ কুমার আচার্য্য, ফটিকছড়ি ‘ক’ জোনের সমন্বয়কারী মোহাম্মদ আলমগীর আলম, মোহাম্মদ আলাউদ্দিন।
সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি টিটু চৌধুরী, নুপুর পাল, সুমন শীল, শুভ পাল, স্বপন পাল। সভায় ২০২৫–২৬ বর্ষ কমিটির বার্ষিক হিসাব প্রতিবেদন পেশ করলে তা সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। ২য় পর্বে আগামী ২০২৬–২৭ বর্ষের জন্য রুবেল শীলকে সভাপতি ও সমীর কান্তি দাশকে সাধারণ সম্পাদক পদে এবং সহ–সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন, শিমুল পাল, সহ–সম্পাদক অভিবসু মল্লিককে প্রস্তাবনা প্রদান করে সর্বসম্মতিতে নির্বাচিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।











