মহেশখালীতে মিশুক গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে থাকা মো. ফয়সাল (৩১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৩ জন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বড় মহেশখালী সমবায় সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গোরকঘাটা গামী মিশুক গাড়ির সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা চলমান।
নিহত ফয়সাল প্রবাস থেকে কিছুদিন আগে দেশে ফিরে আজ মহেশখালীতে ঘুরতে আসছিলেন। মহেশখালী থেকে ফেরার পথে এই দুর্ঘটনায় প্রাণ হারান। তিনি চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার মো. ইলিয়াসের পুত্র।













