মরহুম সবদার আলী স্মরণে হোটেল আগ্রাবাদের কর্মসূচি

| সোমবার , ২৯ জুন, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

হোটেল আগ্রাবাদ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম সবদার আলীর ৫৪তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করছে হোটেল আগ্রাবাদ কর্তৃপক্ষ। এ উপলক্ষে ২৭ জুন হোটেলের ফ্রন্ট গেটে মরহুমের স্মরণে স্মারক ব্যানার উন্মোচন করা হয় এবং বাদে আছর ইছামতি হলে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল, খতমে কোরআন, দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়। একজন সেরা কর্মচারীকে সবদার আলী সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননা প্রদান করেন হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম হাকিম আলী। গতকাল বাদে যোহর সুবিধাবঞ্চিতদের খাবার বিতরণ এবং মরহুমের কবর জেয়ারত ও কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সহযোগিদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া কামনা করেছে হোটেল আগ্রাবাদ কর্তৃপক্ষ ও মরহুমের পরিবারবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীদের সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে
পরবর্তী নিবন্ধপেকুয়ায় অস্ত্রসহ দুই ডাকাতকে ধরে পুলিশে দিল জনতা