ব্যবসায়ী আক্কাস উদ্দিনের বাংলাদেশ ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড লাভ

| সোমবার , ২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

ঢাকা ইন্টার কন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে দি বাংলাদেশ মনিটর ও গ্যালাক্সি গ্রুপের যৌত আয়োজনে গত ২৯ জানুয়ারি বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চট্টগ্রামের রিভারস্টোন রেস্টুরেন্টের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আক্কাস উদ্দিন বাংলাদেশ ট্রাভেল, ট্যুরিজম ও হসপিটালিটি অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। তিন শীর্ষস্থানীয় রেস্টুরেন্ট মালিক সেক্টরে এই অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। ঝলমলে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও মো. জাবের আহমেদ ও বাংলাদেশ মনিটরের ম্যানেজিং ডিরেক্টর কাজী ওয়াহিদুল আলমসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। মো: আক্কাস উদ্দিন রিভারস্টোন রেস্টুরেন্ট এবং তাকে এই অ্যাওয়ার্ডের যোগ্য মনে করে সম্মাননা জানানোর জন্য আয়োজক কমিটি ও জুরি বোর্ডকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বাস্থ্য গবেষণা : বিজ্ঞানীদের সম্মাননা দিল ডিজিজ বায়োলজি রিসার্চ গ্রুপ