বায়ালখালীতে অমিত সেনগুপ্ত (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার সকাল ৯টার দিকে শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রাম থোকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অমিত পশ্চিম শাকপুরার অনিল সেন বাড়ির জয়দেব সেনগুপ্তের ছেলে। সে একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল। পুলিশ সূত্র জানায়, বসতঘরের নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় অমিতের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।












