বন্যা কবলিত মানুষের পাশে রয়েছে সরকার

বোয়ালখালীতে ত্রাণ বিতরণে এরশাদ উল্লাহ এমপি

| সোমবার , ২০ জুলাই, ২০২৬ at ৭:৩৫ পূর্বাহ্ণ

সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, বর্তমান সরকার বন্যা কবলিত মানুষের পাশে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে।

গত শনিবার বোয়ালখালী উপজেলার এনজিও সংস্থা প্রত্যাশীর উদ্যোগে ১৫০০ জন প্রত্যাশীর সংগঠিত সদস্য ও বন্যার্তদের মাঝে ত্রাণ সহয়তা প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রত্যাশীর মতো বিত্তবানদের বন্যাদুর্গত মানুষের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত একসাথে কাজ করলে এই দেশ সিঙ্গাপুরের চেয়ে উন্নত হতে বেশি সময় লাগবে না।

প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও প্রত্যাশী মাইক্রো ফিন্যান্স পরিচালক নাছিম হায়দার শাহীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, সদস্য শওকত আলম, বিএনপি নেতা ইসহাক চৌধুরী, নুরুন্নবী চৌধুরী, মন্নান চেয়ারম্যান, মেহেদী হাসান সুজন, নুরুল করিম নুরু, প্রত্যাশীর সিনিয়র ম্যানেজার মো. খোরশেদ আলম, জামাল উদ্দিন, হোসেন আহম্মদ, প্রত্যাশীর সহকারী পরিচালক মাজেদুল ইসলাম ও ডিবলু বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএকাডেমি কাপ (অ-১৩) ফুটবল টুর্নামেন্টের প্রতিনিধি সভা কাল
পরবর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থান আমাদের গণতান্ত্রিক ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়