চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় সিডিএফএ মেয়র একাডেমি কাপ (অ–১৩) ফুটবল টুর্নামেন্ট শুরু হবে। এতে অংশগ্রহণকারী দলসমূহের প্রতিনিধি সভা আগামীকাল ২১ জুলাই মঙ্গলবার, সন্ধ্যা ৭.৩০টায় সিজেকেএস কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। সভায় একাডেমির সভাপতি বা সাধারণ সম্পাদক যে কোন একজনকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। উক্ত প্রতিনিধি সভায় অংশগ্রহণকারী দলসমূহের গ্রুপিং লটারীর মাধ্যমে নির্ধারণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












