সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালী উপজেলার মধ্যম পুইছড়ি, ১১ নং ইউনিয়ন, ১ নং ওয়ার্ডের দুর্গম এলাকাস্থ জলদাশ পাড়া ও ৪ নং ইউনিয়নের দাস পাড়ার অসহায়দের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। (বিএইচআরএফ) সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে মানবতার সেবায় ‘ভালোবাসার উপহার’ হিসেবে এই এলাকার প্রায় ১০০ টি পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। বিএইচআরএফের সদস্যরা বন্যাদুর্গত অসহায় পরিবারগুলোর হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেন। উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান, ডাইরেক্টর অর্গানাইজেশন অ্যডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, অ্যাডভোকেট কে এম শান্তনু চৌধুরী, মাহির শাহরিয়ার, সাজিবুর রহমান প্রমুখ। ত্রাণ বিতরণকালে অ্যাডভোকেট এ এম জিয়া হাবীব আহসান জানান, অসহায় মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন সবসময় আর্তমানবতার সেবায় কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












