বৈশাখী মেলা

অপু বড়ুয়া | বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ৬:৩২ পূর্বাহ্ণ

বৈশাখে বাঙালির বর্ষ শুরু

পয়লা বোশেখে হয় হর্ষ শুরু

বটতলা রথখোলা

থাকে সব পথ খোলা

নতুন বছর আসে স্বপ্ন নিয়ে

সুরের ঝাঁঝর বাজে–

ঝনঝনিয়ে।

পথে পথে মেলা বসে

হৈ চৈ রব

এ যে এই বাঙালির

মহ–উৎসব।

জারি সারি কবিগান ভাটিয়ালিটান

বাউলের একতারা উদাস পরাণ।

বৈশাখী মেলা মানে সুখের আবেশ

বৈশাখে জেগে ওঠে আমাদের দেশ।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ইনফিনিটি বাংলাদেশের উপহার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবৈশাখে