গাউছিয়া রহমানিয়া ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঈসালে সওয়াব মাহফিলে ইসলামিক ফ্রন্টের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, বেলায়েতের সুমহান আকাশের তিন সমুজ্জ্বল তারকা–হযরত ইব্রাহিম ইবনে আদহাম (রহ.), হযরত নাজমুদ্দিন কোবরা (রহ.) এবং ইমাম জালাল উদ্দিন সুয়ুতি (রহ.)-এর জীবন ও দর্শন বিশ্ব মুসলিমের জন্য হেদায়েতের আলোকবর্তিকা। পার্থিব মোহ ত্যাগ করে খোদাভীতি ও আত্মশুদ্ধির যে দৃষ্টান্ত তারা স্থাপন করে গেছেন, আজকের বিভ্রান্ত সমাজে তা অনুসরণ করা অত্যন্ত জরুরি। তিনি গাউছিয়া রহমানিয়া ফাউন্ডেশনের এমন ঈমানী ও আধ্যাত্মিক উদ্যোগের প্রশংসা করেন এবং সুফি দর্শনের ভাবধারায় সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। গত ১২ অক্টোবর সোমবার পাঁচলাইশ হিলভিউস্থ গাউছিয়া রহমানিয়া ফাউন্ডেশনের কার্যালয় মিলনায়তনে বেলায়তের সুমহান আকাশের তিন সমুজ্জ্বল নক্ষত্র–হযরত ইব্রাহিম ইবনে আদহাম, হযরত নাজমুদ্দিন কোবরা ও ইমাম জালাল উদ্দিন সুয়ুতি (রহ.) হযরাতগণের ঈসালে সাওয়াব মাহফিলে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো–চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাহেবজাদা আল্লামা জিল্লুল করিম কুতুবী ও উরকিরচর গাউছিয়া মোহাম্মদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ হাসান রেযা আলকাদেরী। মাওলানা মুহাম্মদ তাওসিফ রেজার সঞ্চালনায় মাহফিল শেষে মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির ঐক্য শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












