অনাথ শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

| বুধবার , ১৪ অক্টোবর, ২০২৬ at ৮:৩৪ পূর্বাহ্ণ

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাঙামাটির রাজস্থলীর বাঙ্গালহালিয়া সনাতন ঋষি অনাথ আশ্রমের শিশুদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছে বৈদিক ৯২’। ১৯৯২ সালের এসএসসি ব্যাচের সনাতনী বন্ধুদের এই সামাজিক সংগঠনের উদ্যোগে শিশুদের মাঝে নতুন পোশাক, শিক্ষাসামগ্রী ও খেলাধুলার উপকরণ বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশ্রমের অধ্যক্ষ স্বামী সনাতন ঋষি মহারাজ। বিজয় শর্মার সঞ্চালনায় বক্তব্য দেন, কুন্তল নন্দী, দেবব্রত নাথ রানা, বিকাশ রায় ও অনুশ্রী মজুমদার, বিদ্যুৎ ধর, শিপ্রা ভট্টাচার্য, লিটন কান্তি দাশ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদফায় দফায় সরিয়ে নেওয়া হচ্ছে সৌদি যুবরাজকে
পরবর্তী নিবন্ধ‘বেলায়তের তিন উজ্জ্বল নক্ষত্র মানবজাতির দিশারী’