বিশ্বমানবতার মুক্তির দিশারী

মো. এনামুল হক লিটন | বুধবার , ২৬ আগস্ট, ২০২৬ at ৫:৫৯ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী। পবিত্র রবিউল আউয়াল মাসের আগমন আমাদের হৃদয়ে নিয়ে আসে এক পরম অনাবিল আনন্দ ও সুসংবাদ। এ বরকতময় মাসেই মহান আল্লাহ তাআলা সৃষ্টিজগতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত, রহমাতুল্লিল আলামিন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে এ ধরায় প্রেরণ করেছিলেন। আমরা ধর্মপ্রাণমুসলিম উম্মাহ ও নবীপ্রেমী মানুষ পালন করি পবিত্র জশনে জুলুছে ঈদমিলাদুন্নবী। এ দিনেই আমাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (.)-এর পবিত্র ওফাত দিবস। বিশ্বমানবতার মুক্তির দিশারী নবী কুলের শিরোমণি সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (🙂। তিনি ছিলেন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ। তিনি মুসলিম উম্মাহ্‌ তথা সমগ্র বিশ্বের মানব জাতির কল্যাণ ও রহমত স্বরূপ। যার গুন ও মহিমা গাথা এ বিশ্বের শেষ দিন পর্যন্ত লক্ষ কোটি অযুতনিযুত প্রাণে প্রতিটি মূহূর্তে প্রতিধ্বনি হয়ে ফিরবে। এবারের জশনে জুলুসে ঈদএ মিলাদুন্নবী ৫৫তম ।

পূর্ববর্তী নিবন্ধকাজী নজরুল ইসলাম : প্রেম ও দ্রোহের কবি
পরবর্তী নিবন্ধআদর্শ ও কল্যাণের পরশ পাথর রহমাতুল্লিল আলামীন