বিমানবন্দর রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে বন্দর কর্তৃপক্ষ

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ জুলাই, ২০২৬ at ১০:৪৫ পূর্বাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এবং সংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূর করতে ১২ নম্বর খাল নিজস্ব অর্থায়নে ও ব্যবস্থাপনায় পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) জলাবদ্ধতা নিরসনে সহায়তার অংশ হিসেবে বন্দর কর্তৃপক্ষ এই খাল খনন করছে বলে জানিয়েছেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি জানান, খালটির খনন কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করার জন্য বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়মিত মনিটরিং করছেন। এছাড়া চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ খালসমূহের অন্যতম রাজাখালী, চাক্তাই, ফিশারি খাল, মহেশখালের মুখে জরুরি ভিত্তিতে গ্রাব ও কাটার সাকশন ড্রেজার ব্যবহার করে ড্রেজিং কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। ফলে চট্টগ্রাম শহরের অভ্যন্তরে বৃষ্টিতে জমা পানি দ্রুততম সময়ের মধ্যে কর্ণফুলীতে পড়ছে বলেও বন্দর সচিব উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধপেনাল্টি মিস, তবুও নায়ক এমবাপ্পে
পরবর্তী নিবন্ধসাতকানিয়ার ৯০ ভাগ এলাকা প্লাবিত, ত্রাণ কার্যক্রম আরো জোরদার হবে