হাজী আবদুল আলী সিটি কর্পো’ উচ্চ বিদ্যালয় : হাজী আবদুল আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল গত ১৯ এপ্রিল স্কুলে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের জমিদাতা ও শিক্ষানুরাগী সদস্য এস এম জিয়া উল হুদা। প্রধান শিক্ষক মো.জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা ফারহানা আকতারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার কলেজের অধ্যক্ষ রেহেনা আক্তার খানম, এসএমসির সদস্য মোহাম্মদ ইউসুফ, আবদুল আলী নগর সমাজ কমিটির সেক্রেটারী রিয়াজুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি বলেন, পাঠ্য বইয়ের পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ড, সাহিত্য–সংস্কৃতি, কারিগরি, বিজ্ঞান প্রযুক্তিসহ বর্তমান আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় : বোয়ালখালী গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ এপ্রিল বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খসরু পারভেজ। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য শওকত আলম। শিক্ষিকা কান্তা তেওয়ারি ও শিক্ষক প্রজীব বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী, বিএনপি নেতা হাজী আবু আক্তার, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সহকারী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিষু কুমার বড়ুয়া, সিনিয়র শিক্ষক বিপ্লব সরকার, আরেফা খানম, এস এম মঞ্জুর আলম, সেলিম মাহমুদ এবং প্রলয় চৌধুরী মুক্তি প্রমুখ। বক্তারা বলেন, স্বপ্ন বাস্তবায়নে মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
এরাবিয়ান লিডারশীপ মাদরাসা : নগরীর এরাবিয়ান লিডারশীপ মাদরাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল মাদরাসার চেয়ারম্যান আবুল বশর আবুর সভাপতিত্বে ও মাওলানা এম সোলাইমান কাসেমীর সঞ্চালনায় ১৮ এপ্রিল হল প্রিন্স গার্ডেন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ সিরাজদ্দৌলা কুতুবী। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ কুতুবী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা এনামুল হক সিরাজ মাদানী, শিক্ষানুরাগী মোঃ জসিম উদ্দিন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাগির, এরাবিয়ান লিডারশীপ মাদরাসার ডিরেক্টর আবদুল্লাহ আল মারুফ, বাঁশখালী উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী, এরাবিয়ান লিডারশীপ মাদরাসা ট্রাস্টের মসজিদের জমিদাতা আহমদ রশীদ আমু, মাদরাসার ডিরেক্টর মাওলানা মুহাম্মদ শাহজাহান, মাদরাসার অধ্যক্ষ হাফেয মাওলানা মুহাম্মদ ইবরাহীম ছিদ্দিকী, সাবেক অধ্যক্ষ মাওলানা দিদার রশিদ, অধ্যক্ষ ড. মুহিউল হক ও এডভোকেট শাহজাহান আলী চৌধুরী প্রমুখ। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ রহিম উল্লাহ, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম সাঈদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ হোসাইন, মাওলানা মুহাম্মদ খোবাইব নূর, মাস্টার শাহাদাত হোসাইন, মাস্টার ফয়সাল উদ্দিন রানা, মাস্টার শোয়াইব উল্লাহ, মিসেস আসমাউল হুসনা, মিসেস মরিয়ম আক্তার, মিসেস আসফিয়া সুলতানা, মিসেস তাসনিফ নূরুল রণি, মিসেস সামরিনা হাসান প্রমুখ।

গাউছিয়া হক ভাণ্ডারী ইসলামিক ইনস্টিটিউট : বোয়ালখালীর পশ্চিম গোমদন্ডীস্থ গাউছিয়া হক ভাণ্ডারী ইসলামিক ইনস্টিটিউট দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ নুরুল করিম নুরু। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। প্রধান বক্তা ছিলেন প্রতিষ্ঠানের সুপার মোহাম্মদ গিয়াস উদ্দিন আল–কাদেরী। বক্তব্য রাখেন অভিভাবক সদস্য নুরুল আলম, মোহাম্মদ ইউচুফ, নুরুল আজম, নুর হোসাইন কাদেরী, আব্দুর রহিম, আরিফ হোসাইন, শওকত হোসেন, নাঈম উদ্দীন, আনোয়ার হোসাইন কাদেরী, খালেদা বেগম। উপস্থিত ছিলেন শাহানুর আকতার, নুর আক্তার জিহাদ, শওকত আলী, মাওলানা আলী এনাম। শেষে পরীক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

লিটল ফ্লাওয়ার হাইস্কুল : লিটল ফ্লাওয়ার হাইস্কুলে গত রোববার এস এস সি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আকতার হোসেনের সভাপতিত্বে ও অর্ণব গুপ্তের সঞ্চালনায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ চৌধুরী মোহাম্মদ জসিম। বক্তব্য রাখেন মোহাম্মদ নুরুল আলম, মোরশেদুল আলম মাসুদ,রিমন মুহুরী, শিক্ষক কোহিনুর আকতার, শান্তা নাগ, উমা দে, বিবি রহিমা, জিন্নাত তানজিমা আফরোজ, জয়শ্রী প্রভা শীল, আশরাফুল ইসলাম, জহিরুল ইসলাম, রবিশংকর দেবনাথ, আনিসুর ইসলাম, মুসলিমা রহমান, প্রমিতা চৌধুরী। শেষে শিক্ষাথীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।














