মোহরা পাইলট একাডেমীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল গত ১৯ এপ্রিল বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন একাডেমীর অধ্যক্ষ এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দেদুল বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন একাডেমীর উপদেষ্টা মুহাম্মদ মোরশেদুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী সরোয়ার খান মনজু। বক্তব্য রাখেন আয়েশা আক্তার ঊর্মি, সেতু আক্তার, নাতাশা মহাজন, অথৈ বড়ুয়া, আঁখি দাশ, জান্নাতুল ফেরদৌস জেসি ও জান্নাতুল ফেরদৌস মায়া।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জাকিয়া সুলতানা শ্রাবন্তী, জাকারিয়া সুলতানা জুথি, মৌসুমি আক্তার লিপি, মিথিলা আক্তার ও সাব্বির হোসেন। দশম শ্রেণির পক্ষ থেকে বক্তব্য দেন সুস্মিতা বড়ুয়া, বৃষ্টি আক্তার ও অর্ক দাশ। বক্তারা শিক্ষার্থীদের অধ্যবসায়, সময়নিষ্ঠা, আত্মবিশ্বাস, প্রযুক্তি–সচেতনতা ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।












