বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েট এন্ড ফাউন্ডেশনের উদ্যোগে গত ১৩ আগস্ট থেকে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি। উক্ত কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়ন ডা. আর কে রুবেল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য উপ–পরিচালক ডা. কমরুল আযাদ, পরিচালকের একান্ত সচিব শাহাদাত হোসেন। এসময় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা ও মৎস্য বিজ্ঞানী নীল রতন দাশগুপ্ত। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. মুজিবুল হক চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, ইলিয়াস রিপন প্রমুখ। এড. নীলু কান্তি দাশ নীলমণির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. অনুপ কুমার দাশ, তমাল চক্রবর্তী রুবেল, পিংকি চক্রবর্তী, ইয়াসিন আরাফাত, সোমা মুৎসুদ্দী। বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বৃক্ষ মানব জীবনের একটি অত্যাবশকীয় সম্পদ। আমরা অক্সিজেন গ্রহণ করে যে জীবন ধারণ করি তারই ভান্ডার বৃক্ষ। বৃক্ষরোপণ ও তার পরিচর্যা একই সামাজিক অঙ্গীকার। আমাদের মনে রাখতে হবে ক্রমবর্ধমান বৃক্ষ নিধনের ফলে আমরা আমাদের ভবিষ্যতকে হত্যা করছি। তাই বৃক্ষ নিধন একটি গুরুতর অপরাধ। প্রেস বিজ্ঞপ্তি।












